ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শেকৃবি’তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৩:৫৪

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে কৃষি অনুষদের  ৭৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুল্লাহ কে আহ্বায়ক এবং একই অনুষদের ৭৮ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল রাকিব কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে । 
 
মঙ্গল্বার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ  ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায় আগামী ৬ মাসের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।  

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব কাজি নাফিস সোয়াদ । সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আকিব আল আজাদ । মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো আনাছ বিন সোলাইমান এবং মুখপাত্র হিসেবে রয়েছেন মাহমুদ ইয়াসমিন মালা ।  

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসাদুল্লাহ  বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্বপূর্ণ  এ জায়গা থেকে  আরো একধাপ এগিয়ে নিতে । এ কমিটি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ । 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল তা প্রতিষ্ঠায় আমরা কাজ করব। ’ 

এছাড়াও কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কৃষি ও পরিবেশ সেল সম্পাদক এবং ছাত্র আন্দোলনের শেকৃবি সমণ্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া এবং প্রশাসনিক কার্যক্রমের ভারসাম্য রক্ষা করে বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সহায়তা করবে বলে আশা করছি। একই সাথে রাষ্ট্রের যেকোনো স্বার্থে তারা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?