ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাককানইবি'র আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইন অনুষদ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৪:৪৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ অনুষদ ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৪ এর ফাইনাল খেলা গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা উপভোগ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'একাডেমিক লেখা-পড়ার পাশাপাশি খেলার মাধ্যমেও অনেক কিছু শেখা যায়। এই খেলা দেখে আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে শৃঙ্খলাবোধ রয়েছে। আমি আশা করি তোমরা ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ের মান উজ্জ্বল করবে।'

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিজয়ী দল আইন অনুষদের খেলোয়াড়দের হাতে এবং রানার আপ ট্রফি তুলে দেন বিজিত দল সামাজিক বিজ্ঞান অনুষদের খেলোয়াড়দের হাতে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা গতবছর ২০২৪ সনে শুরু হয়ে সকল খেলা শেষ হলেও অনিবার্য কারণবশত ফাইনাল খেলাটি স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের শিক্ষার্থীবৃন্দ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?