ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার আউলিয়াপুর সরকার পাড়া গ্রামের মো: আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: রাসেল মাহমুদ (৩১), বড় বালিয়া (শীতল সরকার পাড়া) গ্রামের মৃত আ: সামাদ সরকারের ছেলে মো: কিতাব আলী (৪২), আরাজী সালন্দর গ্রামের মো: শামসুল হুদার ছেলে মো: মেরাজুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) ও একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো: খাইরুল ইসলাম ওরফে জজ মিয়া (৫০) কে গ্রেফতা করে।
ভুল্লী থানা পুলিশের বিশেষ অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানার সুলঙ্গা গ্রামের আব্দুস সালামের ছেলে মো: জুয়েল মিয়া (৩১) কে গ্রেফতা করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে থানাধীন গোয়ারকারি গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (চুটুম) (৫৫) ও মহাজনহাট ধনিবস্তি গ্রামের মো: শহিদুর রহমান চুসেনের ছেলে মো: মানিক হোসেন (৩২) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ থানাধীন মাধবপুর শিমুলতলি গ্রামের বিরেন্দ্র নাথের ছেলে সুদেব চন্দ্র (৩৪) কে গ্রেফতার করে।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানাধীন বেলদহি (৯নং সেনগাঁও ইউপি) গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৪৩), একই থানাধীন নিয়ামতপুর শাহাপাড়া গ্রামের মো: আনিছুজ্জামান মানিকের ছেলে মো: রেজাউল করিম ওরফে আকাশ (২৬) ও রানীশংকৈল থানা পুলিশ থানাধীন বাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো: টুলু (৬৫) ও বলিধারাভাটা পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো: বিপ্লব (৩৩) কে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ১৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’