কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৬০০০ টাকা জরিমানা
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টা দোকান হতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় নতুন বাজার কাপ্তাই হোটেলে হাইড্রোজ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা, মেয়াদ বিহীন জেলি,আচার,বিরানি মসলা পাওয়ায় নতুনবাজার জসিম স্টোরকে একই আইনে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় নতুনবাজার মক্কা ষ্টোর কে ২ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি