ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত হবেঃ রিজভী


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৩১

জামায়াত নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'বিএনপির উদারতার কারণে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। স্বাধীনতার পর শেখ মুজিব জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা বারবার দেখেছি জামায়াত একটি জিনিস করতে পারে; সেটা হলো মুনাফেকি।

বুধবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণসভায় তাহেরপুর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, 'যে অন্যায় করে তার চক্রে কোন না কোন ভাবে সেই চক্রে পড়ে যেতে হয়। শেখ হাসিনা নিজেকে মনে করেছিলো গুম, খুন, হামলা মামলা দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু তার আশ্রয় এখন হয়েছে ভারতে। 

আওয়ামী লীগের ১৬-১৭ বছরের নানান অনিয়ম দুর্নীতি, খুন, গুম লুটপাট তুলে ধরে বলেন, জনগণ শেখ হাসিনার নাম দিয়েছিলো মাফিয়া হাসিনা। শেখ হাসিনা নিজের ও আত্বীয় স্বজনদের নামে প্লট নিয়েছেন। তাদের পুরো পরিবারের বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে। বিদেশে টিউলিপের দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। এদেশের আইন আদালত হাতের মুঠোয় নিয়ে অপরাধ করে পার পাওয়া যায় কিন্তু বিদেশে নয়। বাংলাদেশ টিকে থাকুক, মাথা উঁচু করে দাঁড়াক শেখ হাসিনা তা চাননি। ইয়াবা চোরাচালানের সাথে জড়িত শেখ হাসিনাসহ তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। রিজভী বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে পদ্মাসেতু, মেট্রোরেল করেছেন শুধু টাকা মারার জন্য। ভোট কেন্দ্রে ভোটার না যেয়ে সরকার কে একমাত্র স্বীকৃতি দিয়েছে ভারত। ভারত সরকার শেখ হাসিনাকে পাহাড়া দিতে পারলো না। শেখ হাসিনা অবৈধ তার পাসপোর্টের বৈধতা নেই তারপরও শেখ হাসিনাকে বৈধতা দিচ্ছে। তিনি বলেন, ভারত যদি জামায়াতের কাছে অত্যান্ত প্রিয় হয়ে যায় তা হচ্ছে অত্যান্ত দুঃখ জনক।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলে ছাত্র জনতার ত্যাগ কিছুটা শোধ হবে। জিয়াউর রহমান খাল কাটার বিপ্লব করেছিলেন সেদিন থেকে এদেশ দাঁড়াতে শিখেছে। এদেশ কারো তাবেদার হবে না। আমরা নিজে চলতে চাই । 

তাহেরপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু'র সঞ্চালনায় এবং তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম. সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি রাজশাহীর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি'র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড, এরশাদ আলী ইশা, মহানগর বিএনপি'র যুগ্ম-আহবায়ক নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা মহিলা দলের সভাপতি সামছাদ বেগম মিতালি, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি.এম জিয়াউর রহমান, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক প্রমূখ। 

এছাড়াও সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দেবাশিষ রায়, বিএনপি নেতা সৈয়দ মহসিন, রোকনুজ্জামান আলম, রায়হানুল আলম রায়হান, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাগমারা বিএনপি নেতা অ্যাড. মনিরুজ্জামান রঞ্জসহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ