ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে অপারেশন 'ডেভিল হান্টের' অভিযান আ'লীগের সাত নেতাকর্মী গ্রেফতার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-২-২০২৫ দুপুর ৪:৫০

ঢাকার ধামরাইয়ে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযানে আ'লীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। এর আগে বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ধামরাই সদর ইউনিয়নে সাবেক ইউপি সদস্য আঃ সবুর(৪২),ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিম(৪৬),সুতিপাড়া ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারন সম্পাদক আঃ বারেক চৌধুরী (৬৫),বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ওয়াসিম ইকবাল(৪০), সুয়াপুর ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম(৬৫), ধামরাই উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন(৫৫), আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আঃ রাজ্জাক (৩৫)।
ধামরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় ধামরাইয়ে অপারেশন 'ডেভিল হান্টের' অভিযান পরিচালনা করে আ'লীগের নেতাকর্মী গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার