পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পবিপ্রবির বিজয়-২৪ হলে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতার শুরুতে নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মোঃ রেদওয়ান,মোঃ জান্নাতীন নাঈম জীবন এবং বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। কুইজ প্রতিযোগিতায় পবিপ্রবির ১০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির আহবায়ক মো: রেদওয়ান বলেন, ইসলামি সংস্কৃতিকে ধারণ এবং চর্চার প্রসারের জন্য আমাদের এই আয়োজন।যাঁরা জানে আর যারা জানে না তাঁরা কখনও সমান নয়।
মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন, আল্লাহ তায়ালা কুরআন কে সহজ করেছেন,আপনারা সকলে কুরআন পড়বেন,কুরআন থেকে শিক্ষাগ্রহণ করবেন এবং কুরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করবেন।সভ্যতাকে এগিয়ে নিতে কুরআনের গুরুত্ব অপরিসীম।
বিজয়-২৪ হলের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলামিক চর্চা এবং ইসলামি সংস্কৃতি ইমান বৃদ্ধি করে। এছাড়া অপসংস্কৃতির আগ্রাসনের বিপরীতে এমন আয়োজন প্রশংসার দাবি রাখে।তিনি সকলকে ইসলামিক আয়োজনে অংশ নিয়ে নেকী অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন।
এমএসএম / এমএসএম
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে