ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে মুখোশ পড়ে ডাকাতি, ডাকাতের আঘাতে একজন আহত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-২-২০২৫ দুপুর ২:২

নেত্রকোণার খালিয়াজুরীতে মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী হতে লেপসিয়া বাজারে যাওয়ার পথে নাওটানা নামক স্থানে ডাকাতের আঘাতে পিকআপ চালক আহত। 

আহত পিকআপ চালক অত্র জেলার মদন উপজেলার সদরের দুলাল দেবনাথের ছেলে রাজন দেবনাথ। তিনি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত নয়টা থেকে রাত দশটার সময় ঘটনাটি ঘটে। জানা যায়, তিনজনের ডাকাত দল নাওটানা নামক স্থানে প্রথমে তিনজন মোটর সাইকেল আরোহীকে রাস্তায় বন জাতীয় বনের আটা ও পাটের দড়ি দিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে আরোহীদের গতিরোধ করে মারধর করে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে গাড়ীগুলোকে নীচু ক রেখে, ডাকাতদল ডাকাতি কার্যক্রম চলমান অবস্থায় পিকআপ ভর্তি কাঁচামাল নিয়ে যাওয়ার সময় তাদের ( পিকআপে থাকা যাত্রী ও পণ্য) আটক করে যাত্রীদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সঙ্গে থাকা সব কিছু নিয়ে যায়। পিকআপ চালক প্রতিবাদ করলে রাজন দেবনাথকে আঘাত করতে যাত্রীরা দৌঁড়ে পালিয়ে গেলে রাজনের সহকারী রাজনকে পিকআপে তুলে গাড়ী চালিয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
মদন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রোগীর মাথার সামনের অংশে ফেটে যায় ও ফেটে যাওয়া অংশে চারটি সেলাই দেওয়া হয়েছে। রোগী আশংকামুক্ত বলে জানান, চিকিৎসক। 

লেপসিয়া বাজারের এক ব্যবসায়ী মুটোফোনে জানান, তার পরিচিত লোকের কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র সরকার ( সেকেন্ড অফিসার) ঘটনার খবর মাত্রই থানা পুলিশের ফোর্স নিয়ে ঘটনায় গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনজনের একটি দল মোটরসাইকেলে আরোহীদের পাশে বেঁধে রেখে দস্যুতা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ও নগদ অর্থ নিয়ে যায়। তবে এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দস্যুতা না ডাকাতি এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি( রাজীব) বলেন এটা দস্যুতা। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত