ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নবীনগরে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-২-২০২৫ রাত ৮:৪১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করে 
গণধোলাই দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মালাই গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা। 

শেখ হাফিজুর রহমান উপজেলার জিনদপুর ইউনিয়নের মলাই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

৮ নং ওয়ার্ড সদস্য মাইনুদ্দিন ঝন্টু জানান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান বৃহস্পতিবার দিনগত রাতে মালাই গ্রামের স্কুলের পাশে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রামবাসী হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। পরে কোন এক ফাঁকে তিনি পালিয়ে যান।

ওই গ্রামের সাবেক মেম্বার সোলায়মান জানান, রাত আড়াইটার দিকে গ্রামবাসী ফোন করে যুবলীগ নেতা আটকের বিষয়টি জানায়। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি পালিয়ে যান।

এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ