ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ফ্যাসিবাদীদের দ্রুত বিচার করতে হবেঃ রফিকুল ইসলাম খাঁন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৪:৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে-বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ-ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা রফিকুল ইসলাম খাঁন এ সময় বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামী হয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য আলহাজ্ব মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন উপরোক্ত কথাগুলো বলেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মো. শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মো. শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা শাখার আমীর মো. আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার মাওলানা মো. আব্দুল মালেক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক মো. ফরহাদ হোসেন প্রমুখ।

গণসমাবেশ শেষে সমাবেশ স্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত