ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত ৫ জন গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। শনিবার জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার মৃত জসিম উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪৮) কে গ্রেফতার করে।
অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ থানাধীন এলাকা থেকে সাইফুল ইসলামের ছেলে রায়হানুল (৩৫), রাণীশংকৈল থানা পুলিশ কানীগাঁও নয়াবন্দর গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে মো: আব্দুল মালেক (৫০), হরিপুর থানা পুলিশ থানাধীন রামপুর ভাতুরিয়া গ্রামের হালিম উদ্দিনের ছেলে আজম (২৫) ও একই গ্রামের শহিদুল ইসরামের ছেলে জুয়েল রানা (২৩) কে গ্রেফতার করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৫ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’