দেড় যুগ পর লন্ডন মাতাবেন আসিফ
বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, পুরো দলকে নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন আসিফ।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপপ্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এর মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা।
এর আগে সামাজিক মাধ্যমে আসিফ জানান, যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ। তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন, সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটেছে; অবশেষে কনসার্টটি তিনি করবেন।
আসিফের কথায়, ‘যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয়পক্ষ একমত হয়েছি, কনসার্ট হচ্ছে। আর কোন অনিশ্চয়তা নেই। মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, সেটার জন্য আমরা উভয়পক্ষ দুঃখিত।’
জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। আয়োজনে রয়েছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।
Aminur / Aminur
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন
সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার
হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম