ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিএনজি মিটারে না চললে জরিমানা ৫০ হাজার, সিদ্ধান্ত প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ১২:৩৬

গ্যাস বা পেট্রোলচালিত ফের-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশনার চিঠি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিআরটিএ থেকে এ সংক্রান্ত নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গ্যাস/পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা দেওয়া সংক্রান্ত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
গত ১০ ফেব্রুয়ারি জরিমানা ও মামলা সংক্রান্ত চিঠি বিআরটিএ থেকে পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়।
সেখানে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিটে বর্ণিত এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে।
ওই চিঠিতে গ্যাস/পেট্রোলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটরযান চালকের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। চিঠি জারির পর থেকে সিএনজিচালকরা আন্দোলনে নামে। রোববার ঢাকার কয়েকটি স্থানে তারা অবরোধ করেন।

 

Aminur / Aminur

দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ-চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯