টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে সহায়ক উপকরণ বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৩ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে ৪৫ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।
উপকরণের মধ্যে রয়েছে ৯ টি কর্নার চেয়ার, ৮ টি করে স্ট্যান্ডিং ফ্রেম, হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ৬ টি কেএফও জুতা, ৩ টি এএফও জুতা, ১ টি ক্রাচ ও ২ টি ওয়াকার।
এসময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমূখ।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, প্রকৃত দরিদ্র প্রতিবন্ধী শিশুদের বাছাই করে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দারিদ্রতা যেন প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাই যাচাই-বাছাই করে এসব দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস