ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ম্যাচটি আমরাই জিততাম : আর্জেন্টিনা গোলরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১০:১৬

কোপা আমেরিকার প্রায় দুই মাস পর বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামে দুই দল। কোয়ারেন্টাইন বিতর্কে ম্যাচ মাঠে গড়ানোর ৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা। একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে বাতিল হয়ে যায়।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কাছে পুরো বিষয়টি এখনও পরিষ্কার নয়। কোনো রাখঢাক না রেখে মার্টিনেজ সরাসরিই বলে দিয়েছেন, ম্যাচটি জিততো আর্জেন্টিনাই।
তার মতে, ফুটবলে এমন কিছু আগে কখনও দেখা যায়নি। মার্টিনেজ বলেছেন, ‘গতকাল কী হলো তা আমরা বুঝতেই পারিনি। ফুটবল ইতিহাসে এমন কিছু আগে কখনও হয়নি। দক্ষিণ আমেরিকান পর্যায়ে বিষয়টি লজ্জার। আন্তর্জাতিক পর্যায়ের দুর্দান্ত একটি ম্যাচ ওসব কারণে স্থগিত হয়ে যাওয়া... এ বিষয়টা কখনোই বুঝতে পারব না।’

তার ভাষ্য, ‘ম্যাচটি খেলার জন্য তিনদিন ধরে ব্রাজিলে প্রস্তুতি নিয়েছি আমরা এবং সেটা মাঠে গড়ানোর ৫ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাওয়া তিক্ত অভিজ্ঞতা। জেতার জন্য আমাদের সবকিছুই ছিল এবং শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে... আমি জানি না কী হয়েছে, ম্যাচটা স্থগিত হলো এবং আমাদের ফিরে আসতে হয়েছে।’

পুরো ঘটনাটিকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। কেননা আমরা ম্যাচটি জিততে চলেছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম, দলও ভালো করছিলো। আমরা তখন কিছুই বুঝতে পারছিলাম না। আমরা আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি এটা বোঝার জন্য যে আদৌ খেলা হবে কি না। তো ৩০-৪০ মিনিট পর তারা জানালো, আমাদের চলে যেতে হবে।’

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি