ধামরাইয়ে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই
ঢাকার ধামরাইয়ে তিনটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে একটি কনফেকশনারি,একটি বিকাশের দোকান ও একটি ঔষুধের দোকানসহ দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আমতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যে তিনটি দোকার পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়,একটি কনফেকশনারি, একটি বিকাশ আরেকটি ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দোকান মালিকদের তথ্য অনুযায়ী আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তপূর্বক জানা যাবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’