ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ইয়াবা সেবন করার অপরাধে শালা দুলাভাইকে ১৫ দিনের কারাদণ্ড


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৬-২-২০২৫ দুপুর ৪:২৯

যশোরের কেশবপুরে ইয়াবা সেবন করার অপরাধে শালা দুলাভাইকে ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের নূর আলী মোড়লের ছেলে আঃ সালাম সবুজ (৪০) তার চাচাতো শালা একই গ্রামের আজব আলীর ছেলে তুহিন হোসেন (২৪) কে সাথে নিয়ে গত শনিবার দুপুরে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা কুটিবাড়ি শ্মশানে বসে ইয়াবা সেবন করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াবা সেবনকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উভয়কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, ইয়াবা সেবন করার অপরাধে শালা দুলাভাইয়ের উভয়কে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদককারবারিরা দেশ ও জাতির শত্রু। সেজন্য মাদকের বিরুদ্ধে আগামীতেও উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ভ্রাম্যমাণে আদালতে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের শনিবার বিকেলে যশোর জেলখানায় প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক