ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রকাশনা উৎসবের ঘোষণা দিয়ে প্রকাশ্যে শেকৃবি ছাত্রশিবির


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ১:১৯

দীর্ঘ একযুগ পর প্রকাশ্যে প্রকাশনা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শাখা সভাপতি মো. আবুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম-এর পরিচয়ও প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেকৃবি শাখা ছাত্রশিবির দুই দিনব্যাপী "প্রকাশনা উৎসব-২০২৫" আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব ১৯ ও ২০ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 

শাখা সভাপতি মো. আবুল হাসান এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুবাশ্বির সালেহীন কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্রকাশনা উৎসবের আয়োজন করছে। গত জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৬ বছর পর সাত দিনব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও (জবি) প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?