ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে গলায় ওড়না পেচিয়ে প্রবাসীর স্ত্রী'র আত্মহত্যা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৭-২-২০২৫ দুপুর ৪:৪৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চর শুনশি গ্রামের সৌদি প্রবাসী আফজাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৪৫) আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

১৭ই ফেব্রুয়ারী (সোমবার) মরিয়ম বেগম নিজের টিনের ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে সকাল আনুমানিক ৬ টার দিকে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম দম্পতি এনজিও এবং অন্যান্য উৎস থেকে অনেক টাকা ঋন নিয়েছে। এছাড়াও ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন এ দম্পতি। কমপক্ষে ১০-১২ টি এনজিও এর ঋণের বোঝা ছিলো তাদের।কিস্তির টাকা পরিশোধে প্রতিনিয়তই হিমসিম খেতে হতো এ দম্পতির।
সব দায়-দেনা পরিশোধ ও ছেলেকে বিদেশ পাঠানোর টাকার যোগাড় করতে গিয়ে অপারগ হয়েই আত্মহননের পথ বেছে নেন মরিয়ম, এমনই ধারণা এলাকাবাসীর।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর শুনে দ্রুত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে, অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে৷

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা