ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে নয় বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার-১


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৫:১০

ঢাকার ধামরাইয়ে নয় বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিয়ষটি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে রবিবার রাতে উপজেলার সুয়াপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আভিযুক্ত আবুল হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মোঃ আতাউল বাবু বলেন, আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার