ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ১১:৪২

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধিবেশনে জেলা প্রশাসকদের সেনাবাহিনীর প্রতি কুকি-চিন নিয়ে প্রশ্ন ছিল জানিয়ে আবদুল হাফিজ বলেন, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল আর্মি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এ কারণে সেখানকার যুব সমাজ কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে। যার ফলে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। এ থেকে কীভাবে উত্তরণ করা যায়, সে ব্যাপারে প্রশ্ন ছিল।
বিশেষ সহকারী বলেন, আমরা বলেছি, কুকি-চিনের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে। এ পর্যন্ত অভিযান করতে গিয়ে আমাদের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। অনেক সেনা সদস্য আহত হয়েছেন। এ অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর