পাইকগাছায় সদ্য ঘোষিত স্কাউটসের কমিটি বাতিল করে নির্বাচনের দাবি
খুলনার পাইকগাছায় নির্বাচনী প্রক্রিয়া ছাড়াই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে বলে অভিযোগ দিয়েছেন। ওই কমিটি বাতিল করে সঠিক প্রক্রিয়ায় নির্বাচন দাবী করে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে অভিযোগ করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থীসহ ৪২ শিক্ষক।
অভিযোগে জানা যায়, গত ২৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটসের নির্বাচন অনুষ্ঠিত হয়। যা সম্পুর্ন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা সেভাবে না করে যেনতেন ভাবে সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ এটা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গত ৯ই জানুয়ারী ইউএনও দপ্তরে অভিযোগ করা হয়। নির্বাচনে উপজেলায়, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩৮৬ জন শিক্ষক ভোট প্রদান করেন। কিন্তু নির্বাচনে গঠন করা হয়নি পরিচালনার জন্য কমিশন, প্রণয়ন করা হয়নি ভোটার তালিকা,ঘোষনা করা হয়নি তফশীল ও ছিলনা কোন ব্যালট পেপার। ২৬টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ২৩ টি পদ অগণতান্ত্রিক প্রক্রিয়া সম্পাদন করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে অভিযোগে প্রকাশ। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,যেহেতু এ কমিটির আমি নিজেই সভাপতি বিধায় এ ব্যাপারে আমার কিছু করার নেই। উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। যিনি অভিযোগ করেছেন তিনিও একজন প্রার্থী ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন