ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-২-২০২৫ দুপুর ৪:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াতের মনোনীত সম্ভাব্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আমীর মো. ইলিয়াছ ও ছাত্রশিবির জেলা সভাপতি মো. মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দাবি করেন, ষড়যন্ত্রমূলক মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে আজহারুল ইসলামকে দণ্ডিত করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’