শিক্ষাঙ্গন জ্ঞানের কেন্দ্র, দাসত্বের নয়- শেকৃবি শিবির নেতা
শিক্ষাঙ্গন জ্ঞানের কেন্দ্র, দাসত্বের নয় বলে উল্লেখ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুবাশ্বির সালেহীন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা উল্লেখ করেন।
তিনি তার পোস্টে আরোও বলেন, আজও শিক্ষাঙ্গনে অন্যায়, দমননীতি, পক্ষপাত ও বৈষম্য বিরাজমান। মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত, শিক্ষার্থীদের মনের ভিতরে কোথায় যেনো অনিশ্চয়তার ছোপ লেগে আছে। আমাদের প্রয়োজন এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে ভিন্নমত দমন করা হবে না, যেখানে চিন্তার স্বাধীনতা থাকবে, বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রতিটি পথ খোলা থাকবে, যেখানে ছাত্রদের অধিকার কোনো স্বৈরাচারী শক্তির হাতে বন্দি হবে না।
আমরা চাই এমন এক শিক্ষা ব্যবস্থা, যেখানে সত্য বলা অপরাধ হবে না, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের জন্য আমাদের লড়াই চলবে। শিক্ষাঙ্গন হবে মুক্ত চিন্তার শিক্ষার্থীরা পাবে অধিকার, ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য