ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ এদেশের সম্পদের ৭৫ ভাগ নিয়ে চলে গেছে - এম রশিদুজ্জামান মিল্লাত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫৮

আওয়ামী লীগ এদেশের সম্পদের ৭৫ ভাগ আওয়ামী লীগ নিয়ে চলে গেছে। এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধাপ্রাপ্ত হয়েছে । তাই এই দেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। 

তাই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন- শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে।এছাড়াও যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো তাদেরকে যাচাই বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন,ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী,পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান গামা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোকাম্মেল হক, উপজেলা আহবায়ক বিপ্লব সওদাগর, পৌর যুব দলের আহবায়ক শাকিল তালুকদার,বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বর্তমান কমিটি বিলুপ্ত না করে, নতুন কমিটি না ঘোষণা করেই সম্মেলন শেষ করা হয়েছে৷

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ