ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ট্রাক বোঝায় নিষিদ্ধ পলিথিন সহ আটক দুই


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন ও ট্রাক সহ চালক ও হেলপার কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি আঁখি যমুনা হোটেলের সামনে  মহাসড়কের উপরে অভিযান পরিচালনা করে  তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮),একই গ্রামের মান্নান এর ছেলে (হেলপার) আবদুল্লাহ আল মাহিদ (১৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)     আব্দুর রউফ বলেন,মহাসড়ক দিয়ে নিষিদ্ধ পলিথিনবাহী একটি ট্রাক ঢাকা হতে রাজশাহীর দিকে যাবে। এ খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালাই। 

তল্লাশির একপর্যায়ে ঢাকা হইতে রাজশাহীগামী একটি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪ কে সিগন্যাল দিয়ে আটক করা হয়। 

এসময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদ কালে চালক জানান তার গাড়ীতে আনুমানিক ৫ পাঁচ টন নিষিদ্ধ পলিথিন আছে। তাদের দেয়া তথ্য মতে গাড়ী থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করি এবং ট্রাক সহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত