ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:২৭

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার আয়োজনে ঈদ এ মিলাদুন্নবী, বার্ষিক পুরস্কার, বিদায় সংবর্ধনা, পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। সহকারী মৌলভী মুহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিশু সনদ সভাপতি মো তফাজ্জল হক সওদাগর। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি  লোকমান আহমেদ, সুইডিশ দারুল উলুম নুরাণী মাদ্রাসা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, মাওলানা শামসুল হক পরিচালক, কাপ্তাই প্রজেক্ট নুরানী মাদ্রাসা, মাদ্রাসা কমিটির সদস্য মো.আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন।

ঈদে মিলাদুন্নবীর উপর আলোচনা করেন- ইবতেদায়ী প্রধান কাজী জাহেদুল ইসলাম।এসময় হেফজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাহমুদুল হাসান সাজিদকে পাগড়ি প্রদান করা হয়। দোয়া, মুনাজাত শেষে  বিজয়ীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু