ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট জেলা বিএনপির গণসমাবেশে যা বললেন বদরুজ্জামান সেলিম


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৯-২-২০২৫ বিকাল ৫:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আজ বুধবার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা-মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী প্রার্থীগন। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের তিনবারের সফল সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতিকে মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিগত শেখ হাসিনা সরকারের শাসন আমলে কোন রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারেনি। সরকার নির্বিচারে দমন নিপিড়ন চালিয়েছে। যেখানে আলেম উলামারা ওয়াজ মাহফিল করেছেন সেখানে সরকার বাধা দিয়েছে। বিএনপির কোন সমাবেশ হলে মঞ্চ ভেঙ্গে দিয়ে মাইক কেড়ে নেওয়া হতো। তবুও সকল বাধা উপেক্ষা করে দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপির প্রতিটি সভাবেশে লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়েছে। বত বছরের ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান দলীয় নেতাকর্মীকে যে দিন নির্দেশনা দিয়ে ছিলেন সে লক্ষে আজ সিলেটের রেজিষ্টারী মাঠে জেলা বিএনপির এই গণসমাবেশ অনুষ্টিত হচ্ছে। উক্ত সমাবেশে যোগ দিয়ে তিনি কথা গুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের সকলের ভালোবাসার বদরুজ্জামান সেলিম। আমি সিলেট-৪ আসন থেকে নির্বাচন করতে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছি। আজকের জেলা সমাবেশে এই ৩ উপজেলার সাধারণ মানুষ নিয়ে সমাবেশে অংশ নিয়েছি। আমার সাথে যারা আজ এ মিটিংয়ে যোগ দিয়েছেন তারা দেখিয়ে দিয়েছেন আমাকে তাদের মনে জায়গা করে দিয়েছেন। আমি তাদের কল্যানে কাজ করতে পারবো। এসময় তিনি বর্তমান সরকারের প্রতি অনেুরোধ জানিয়ে বলেন, কোন রকম তাল বাহানা না করে একটি ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য। যাতে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার সঠিক ভাবে প্রয়োগ করতে পারে। দেশ নায়ক তারেক রহমান বারবার বলছেন, একটি নির্বাচনী রুপ রেখা দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরে দ্রুত দিতে। বিগত ১৭ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়েছে। সে আন্দোলনের রুপকার ছিলেন তারেক রহমান। আজ যে নতুন স্বাধীনতা পেয়েছেন তা তারেক রহমানের নির্দেশে ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলন। ১৭ বছরের আন্দোলন ভুলে গেলে চলবে না। বিএনপির আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের