ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:৩৮

তাড়াশ উপজেলা মাইক্রোবাস মালিক ও চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পুর্ন হয়েছে।  নির্বাচনে মোঃ আবু মুছা সভাপতি ও মোঃ সোহেল রানা সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, ২০২৫ ইং সালের জানুয়ারীর ২১ তাং নির্বাচনীয় তফশিল ঘোষনা করেন উক্ত সমিতির আহব্বায়ক কমিটি।  পরে নির্বাচনে অংশগ্রহণের জন্য ৯ টি পদে মোট ১৮ জন মনোনয়ন পত্র উত্তোলন করেন। প্রতিক বরাদ্দ সহ নির্বাচনের সকল কার্যক্রম সম্পুর্ন হলে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সমঝোতার মাধ্যমে একে অপর কে সেচ্ছায় ছেড়েদেন। এতে করে ৯ টি পদে বিনাপ্রতিদন্দীতায় নির্বাচিত হয়। পরে ২০ ফেব্রুয়ারী ৯ টি পদে বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির ৩ সদস্য।  বাকী পদগুলোতে বিজয়ী প্রাথীরা হলেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে রাহাত চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মোঃ আমিন উদ্দিন, সড়ক সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক পদে মোঃ শাহিন সরকার, প্রচার সম্পাদক পদে মোঃ আমিন,কার্যকরী সদস্য মোঃ ফরহাদ হোসেন নির্বাচিত হন। নির্বাচনের দায়িত্ব পালন করেন,সমিতির আহব্বয়ক কমিটির ৩ সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ মকুল আলম ও মোঃ আব্দুল আলিম। নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহনের দিন থেকে আগামী দুইবছরের উক্ত সমিতির সকল দায়িত্ব পালন করবেন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ