ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘আইপিএলের জন্য প্রস্তুত', চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা কামিন্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২৫ দুপুর ১২:১১

বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। যে কারণে নিয়মিত অধিনায়ককে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে কামিন্সের আশা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন।চোটের জন্য মাঠ থেকে দূরে থাকলেও ফুরফুরে মেজাজে আছেন কামিন্স। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়ায় মানসিক ভাবে তিনি উৎফুল্ল। আইপিএলের আগে চোট কাটিয়ে শারীরিক ভাবেও সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা তার।কামিন্স বলেছেন, 'পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। অনুশীলনের ব্যস্ততা নেই। সফরে যেতে হচ্ছে না। অন্য রকম ভাবে ভালোই সময় কাটছে। বাড়িতে সবার সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া।'
বিশ্রামে থাকলেও আসন্ন আইপিএল নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন কামিন্স। চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক বলেছেন, 'আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার ইচ্ছা আছে। ভালোই উন্নতি হচ্ছে। আইপিএলের জন্য আমি প্রস্তুত।'
আইপিএলে শুরু থেকেই খেলার লক্ষ্য তার। কামিন্সের নজরে রয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালও। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে চান। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা