‘ওরা এমন দরজায় কড়া নাড়তে পারে, যার অস্তিত্বই আমি জানি না’
২০১০ সালে বলিউডে পা রেখেছিলেন নুসরত ভারুচা। একই বছরে আত্মপ্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা আর শ্রদ্ধা কাপুর। তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনজনের ক্যারিয়ার গ্রাফ একদমই আলাদা।
কেন এই ফারাক? সেই উত্তরেই নিজের অভিজ্ঞতা থেকে সোজাসাপ্টা জবাব দিলেন নুসরত। জানালেন, ‘ওরা এমন দরজায় কড়া নাড়তে পারে, যার অস্তিত্বই আমি জানি না!’
সাক্ষাৎকারে নুসরত আরও বলেন, “স্টার কিডদের একটা বিরাট সুবিধা থাকে। কারণ ওরা বা তাদের পরিবার বলিউডের লোকেদের চেনে, জানে। ওরা এমন জায়গায় পৌঁছাতে পারে, যেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এটা ভীষণ বাস্তব এবং বিরাট সমস্যার।’
নুসরত আরও বলেন, ‘আমি স্টারকিডদের এড়িয়ে চলি না, তবে এটা সত্যি যে ওদের জন্য সব কিছু অনেক সহজ। ওরা ইনসাইডার, আর আমি একেবারে বাইরের লোক।’
ক্যারিয়ারে যারা কাজের সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘তবুও যারা আমার অবিনয় প্রতিভার উপর ভরসা রেখে কাজ দিয়েছেন— লাভ রঞ্জন, হংসল মেহতা, বিশাল ফুরিয়ার মতো সেই পরিচালকদের কাছে আমি কৃতজ্ঞ। তার ফের আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন, এটাই বড় প্রাপ্তি।’
Aminur / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?