ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ‘ইনক্রেজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুলস এক্রোজ বাংলাদেশ’ এর আওতায় ‘ইন্সেপশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ওয়াশ এর আয়োজনে ও ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২২ ফেব্রুয়ারি ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উপর বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। আরও বক্তব্য প্রদান করেন সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। গৃহীত প্রোগ্রামের বিস্তারিত বর্ণনা প্রদান করেন নওগাঁ জেলা ব্যবস্থাপক নাফিজ ওয়াইজুন। উপস্থাপনা করেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। কার্যক্রমের সুবিধা এবং অসুবিধা বিষয়ে প্রশ্ন করেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, লুৎফর রহমান, সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুর সোবহান সরকার, মাদ্রাসার সুপার মতিউর রহমান, সহকারী শিক্ষক তফিকুল ইসলাম প্রমূখ। উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি টেকনিকাল অফিসার হাবিবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর, টেকনিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রোগ্রাম অর্গানাইজার প্রশান্ত কুজুর জানান, চলতি বছরে ৬টি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হবে এবং গত বছরেও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় এসেছে। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে বলে ইউএনও মোস্তাফিজুর রহমান আর আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান