ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রেস ক্লাবের সামনে মুখোমুখি পুলিশ-আউটসোর্সিং কর্মীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:১৮

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান করছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ বারবার অনুরোধ করলেও অবস্থান থেকে এক চুলও নড়েননি আউটসোর্সিং কর্মীরা। ফলে এখন পুলিশ ও আউটসোর্সিং কর্মীরা মুখোমুখি অবস্থান করছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজমান ছিল।এদিকে শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী অবস্থান করছেন।ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।

tএসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।

ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে।

আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে