বিজয়নগরে শহীদ দিবসে ফুল কাণ্ড: থানায় মামলা
শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার।
মামলায় আসামী করা হয়েছে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহিন আলম খান, ইছাপুরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া, কাসেম কিবরিয়া, মোহাম্মদ আলিসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার মধ্যেরাতে একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের আগে না পরে ফুল দেয়াকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রঘাতে ২ জন আহত হওয়াকে কেন্দ্র করে এই মামলাটি হয়।
বিজয়নগর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ রওশন আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ রুনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগটি মামলায় নথিভুক্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান