৯৫ বলে সেঞ্চুরি ডাকেটের, বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
টস জিতে ব্যাটিং বেছে নিয়ে কি ভুল করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ? এখনও সে কথা বলার সময় আসেনি। তবে লাহোরের গাদ্দামি স্টেডিয়ামে যেভাবে এগোচ্ছে ইংল্যান্ড, তাতে অসিদের মাথার ওপর বড় রানের বোঝাই চাপতে যাচ্ছে; এটুকু বলা যায়।
এরই মধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ডাকেট। ৯৫ বলেই ঝোড়ো শতরান তুলে নেন বাঁহাতি এই ওপেনার। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতরান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেটে ২১০ রান। ডাকেট ১০২ আর হ্যারি ব্রুক ০ রানে অপরাজিত আছেন।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই ছিল তাদের। বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস ১৩ রানে ভাঙেন উদ্বোধনী জুটি। ৬ বলে ১০ করে আউট হন ঝোড়ো শুরু করা ফিল সল্ট।এরপর ১৩ বলে ১৫ রানে জেমি স্মিথকেও ফেরান ডোয়ারসুইস। ৪৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে জো রুট আর বেন ডাকেটের বিশাল জুটি। ১৫৫ বলে ১৫৮ রান যোগ করে দেন তারা।
অবশেষে রুটকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ৭৮ বলে ৪ বাউন্ডারিতে ৬৮ রান আসে রুটের ব্যাট থেকে।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ