ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:১১

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের শাসন আমলে গত ১৭ বছরে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপি।বাঁচার জন্য পথে ঘাটে,ঝোঁপে ঝাড়ে, ফসলের ক্ষেতে ঘুমিয়েছে নেতাকর্মীরা।এই পঞ্চগড়ের ছেলেটায় ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে জীবন বাচিয়েছিল।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত জনসভায় পৌরসভা সংলগ্ন মাঠে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই।ডা. ইউনুসকে বলবো, ভাই আপনি ভালো লোক এদের পাল্লায় পড়িয়েন না, রাস্তায় নামায়েন না।ফুলের মালা দিয়ে বরণ করেছি, আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই।এখানে কে কি বলল, বলবে, আসবে যাবে মাথায় রাখার দরকার নাই। আজ থেকে এই কথা মনে রাখতে হবে আমরা এক সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করিনা।

দুলু বলেন,জিয়াউর রহমান এমনিতে রাষ্ট্রপতি হয় নাই।বেগম জিয়া এমনি এমনি প্রধানমন্ত্রী হয় নাই।তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যে আন্দোলন, সংগ্রাম, চেষ্টা, সেতো প্রধানমন্ত্রী হবে।নির্বাচন হবে তারেক রহমান প্রধানমন্ত্রী।এই বছরের মধ্যে যেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়।নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরনের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবির জনসভার সভাপতিত্ব করেন,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,অ্যাডভোকেট আদম সুফি,এম এ মজিদ,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রিনা পারভীন,সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন,পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমূখ।

সদর উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সফিউজ্জামান রুবেল ও আব্দুল্লাহ আল মামুন রনিক এর সঞ্চালনায় জেলা বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করে দেশ অস্থিতিশীল করা যাবে না-এডভোকেট রিংকু

সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা জরিমানা

পটুয়াখালীতে বিসিপিএস এর সিদ্ধান্ত বাতিল ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ মিছিল