পবিপ্রবিতে আলতাফ হোসেন চৌধুরীর দু'গ্রুপ সমর্থকের সংঘর্ষ- আহত ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনপির কেন্দ্রীয় ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর দু'গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ২৬ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আগমন করেন। আগমনকে কেন্দ্র করে তার সমার্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও। আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাপ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানিনা
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন