ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে স্ত্রীর সামনে যুবদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৩:৪৭

ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে স্ত্রীর সামনে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোঃ বাবুল হোসেন হত্যার ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় অনিক,শয়ন ও আয়নাল নামে তিন আসামি কে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদাতলে পাঠিয়েছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। এর আগে শনিবার তাদের বিভিন্ন এলাকায় অভিযান করে গ্রেফতার করা হয়।
নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির (যুবদল) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল (শুক্রবার) দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াই করার সময় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মোহাম্মদ বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি আয়নাল,অনিক ও শয়নকে গ্রেফতার করা হয়।
পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার