দ্রুত নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমাবেশ
দ্রুত নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমাবেশ । সৈরাচার সরকার পতনের এতগুলো দিন হয়ে গেলো। আপনি পারেননি চালের দাম কমাতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থানও আপনি করতে পারেননি। উপরন্তু অবনতি হয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলার। এ ৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই,তাহলে রেখে কি লাভ? বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য সহনীয় রাখা, আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা’ শীর্ষক জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণঅভ্যুত্থান করেছেন তা কিন্তু না। ৯০ এ আমরাও গণঅভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়করা কোন চাকরী করেননা, ব্যবসা করেননা। তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামী গাড়ি আর রুপায়ন টাওয়ারের ফ্লাট নেবার টাকার উৎস আপনাদের কোথায় ?
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে আপনি শিক্ষার্থীদের পক্ষে এবং আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার ও আপনার সরকারের সুনাম নস্ট হয়ে যাবে।
জামায়াতসহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এটা দেখে তাদের সহ্য হচ্ছেনা। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, ভাই চোর, ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ আর এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে এবং তাদের বিচার হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা দ্রত নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবী জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন :
জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন,
এমএসএম / এমএসএম
দুধকুমার নদীর ওপর নির্মিত সোনাহাট সেতু পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম
শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
জেলা পরিষদ সদস্য দায়িত্ব পেলে আনবে উন্নয়নের গতি: জয়সিন্ধুকে ঘিরে জনমনে
জাটকা সংরক্ষণ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
মাগুরায় আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করে অফিস উদ্বোধন, আটক ৩
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ নিয়ে অপপ্রচারের নিন্দা কান্ডারীর
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার
৩টি খাল খনন উদ্বোধন ও বিজিএফ’র চাল বিরতণ করলেন এমপি মালিক
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী
রমজান উপলক্ষে ইয়ারা গ্রুপের উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
শ্যামনগরে অবৈধ ভাবে বালু উত্তোলন, এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল জেলায় কৃষিতে নতুন সম্ভাবনা : ভোরের আলো ফুটতেই হাসছে সূর্যমুখী ফুল