ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে গ্যাসের আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৬ জন জাতীয় বার্নে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ১২:৪২

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধরা হলেন, জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সুজাত মোল্লা (২৬) ও হালিমা খাতুন (৪২)।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, সাভারের হেমায়েতপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে আমাদের জন্য বিভাগে আনা হয়। তাদের মধ্যে জিসানের শরীরের ১৫ শতাংশ, আমেনার শরীরের ৬০ শতাংশ, শিল্পীর শরীরের ১৬ শতাংশ, সজীবের শরীরের ১৭ শতাংশ, সুজাত মোল্লার শরীরের ৪০ শতাংশ ও হালিমা খাতুনের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর