কেরোনিয়া পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ
২১'শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীর দাগনভূঞায় কেরোনিয়া পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের উপহার বিতরণ করা হয়েছে।
ভাষা দিবস শুক্রবার সকালে দাগনভূঞা ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সামাজিক সংগঠন কেরোনিয়া পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সাধারন সম্পাদক ডা. ফখরুদ্দিন মানিক।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল ওহাব, কোরোনিয়া মোহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি বেলায়েত উল্যাহ, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন কোষাধ্যক্ষ ডা. ইসলাইল, মাদ্রাসার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ জাহেদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেরারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, অত্র মাদ্রাসার সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা বাবুল প্রমুখ।
অত্র অনুষ্ঠান শেষে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান ও পৃথিবীর অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ পাওয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের সন্তান হাফেজ মিফতাহুল আবেদীন আশিককে সংবর্ধনা প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত