বাকেরগঞ্জে কতৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে উপজেলা পরিষদের কোটি টাকার সম্পদ
বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন কতৃপক্ষের অবহেলায় প্রশাসনের নাকের ডগায় অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার সম্পদ, লুটপাট হচ্ছে মূল্যবান জিনিস। একদা সদরের সাথে ১৪ টি ইউনিয়নের ১০ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম তুলাতলি নদীর পারাপারের ভোগান্তির কথা ভুক্তভোগী সব মানুষেরই মোটামুটি জানা আছে। তৎকালীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করে বি এন পি আমলে নির্মিত হয় পেয়ারপুর তারেক জিয়া সেতুর, তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা মাসুদ রেজা ও শামসুল আলম চুন্নু একসঙ্গে ২০০৯ সানে সাহেবগঞ্জ- হেলেঞ্চা খেয়াঘাটে উদ্বোধন করেন ফেরী পারাপার। সে ভোগান্তির যুগ এখন আর নেই, তুলাতলি নদীর উপরে ব্রিজ নির্মান শেষ হয় ২০১২ সালে সেই থেকেই নদীর দুই পাড়ে দুটি পল্টন এবং দুটি ফেরি পরে রয়েছে অযত্ন অবহেলায়। এক যুগের ও অধিক সময় ধরে এভাবে অচল অবস্তুায় পড়ে থাকার কারণে অনেক দিন ধরে ফেরীর অনেক গুরুত্বপূর্ণ মালামাল চুরির মহা উৎসব শুরু হয়। এরইমধ্যে ইঞ্জিন সহ অনেক যন্ত্রপাতি খোয়া গেছে, এবং এক পল্টন পুরো পানির নিচে তলিয়ে যায়। এবং একটি ফেরি একদিক হেলে নদীর তীরে ডুবে যাচ্ছে, অন্য ফেরীটি অচল অবস্থা এখন ও দাঁড়িয়ে থাকলেও যে কোনো সময় পানির নিচে তলিয়ে যাবার পথে। যার কারনে ইতিমধ্যে নদীর পারে নাব্যতা সংকট সৃষ্টি হয়। সচতন মহল বার বার উপজেলা পরিষদকে বিষয়টি অভিবাহিত করলেও উপজেলা পরিষদ কোনও কর্নপাত করেনি। যার কারনে সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে এই বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সে এখানে নতুন এসেছেন এই বিষয়ে সে তেমন কিছুই জানেন না সে সাংবাদিকদের মাধ্যেই জানতে পেরেছে বিষয়টি সে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিবেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত