তাড়াশে মোটর সাইকেল ছিনতাই
সিরাজগঞ্জের তাড়াশের রানীর হাট আঞ্চলিক সড়কে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে সাতটার সময় তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়কের বিনসাড়া আসানবাড়ির মাঝে মোটর সাইকেল আরোহীর গতিরোধ করে মোটর সাইকেলটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ সময় মোটরসাইকেল চালকের মাথায় পিছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এতে মোটর সাইকেল আরোহী মারাত্মক আহত হন।
মোটর সাইকেল আরোহী নাইমুল ইসলাম ইমরান পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
জানা গেছে , শনিবার রাত সাড়ে সাতটার দিকে তাড়াশ রানীর হাট আঞ্চলিক সড়ক দিয়ে পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিনসাড়া আসানবাড়ির এলাকায় পৌছালে তিনজন ছিনতাইকারী পিছন থেকে ইমরানের মাথায় আঘাত করে মাটিতে ফেলে দিয়ে হিরো হ্যান্ক, মেট্রো ল- ৬৩৯৯৬২, দুইটি মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরে অন্য একজন মোটর সাইকেল আরোহী যাওয়ার পথে তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। সড়কে টহল পুলিশ পাঠানো হয়েছে। আহত মোটর সাইকেল আরোহীকে তাড়াশ সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ