ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা করছি : বুবলী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ১:১০

ইন্ডাস্ট্রিতে এবার নতুন পরিচয়ে আসলেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সদ্যই প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। নায়িকার প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুরাগীদের সুখবরটি দেন বুবলী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়িকা জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে- এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি।

বুবলীর কথায়, ‘এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’

বুবলী বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’

বুবলী এও বলেন, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’

অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক