ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিধিনিষেধের পরও মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ২:৬

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। আজ (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন করবেন তারা।

এর আগে রোববার আয়োজন হয়েছিল তাদের গায়েহলুদের অনুষ্ঠান। আর এদিনের কিছু ছবি ফাঁস হতেই তোলপাড় সামাজিক মাধ্যম।

মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ। আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও। কিন্তু এর মাঝেও ফাঁস হলো মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলোতে দেখা যায় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত। এ সময় দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এ ছাড়াও তাদের সঙ্গে দেখা মেলে একটি ব্যান্ডদলের। বুঝতে বাকি নেই, নিজেদের বিয়েতে এই তারকা যুগল নাচে গানে বেশ মেতে উঠেছিলেন।

জানা গেছে, পরিবারের লোকজনের উপস্থিতিতে এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল সকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে অংশ নেওয়া একটি সূত্র গণমাধ্যমে জানান, আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিওতে শেয়ার করতে পারবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

এমএসএম / এমএসএম

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী