জামায়াতে ইসলামীর আমীর পঞ্চগড় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃশফিকুর রহমান এর পঞ্চগড় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন।তিনি বলেন,দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্যোদয়ের লালিমাদিপ্ত অপরিমেয় স্বস্তির সময়ে হিমালয় দুহিতা পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আমাদের প্রিয় মাটি ও মানুষের সাথে একাত্ম হয়ে বক্তব্য রাখবেন।আমীরে জামায়াতের আগমনে পঞ্চগড়ে প্রায় লক্ষাধিক মানুষ সমাগমের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন,পঞ্চগড়ে অনেকগুলো সমস্যার পাশাপাশি সম্ভাবনাও রয়েছে বিস্তর।সেই সমস্যাগুলোর সমাধান করে সম্ভাবনা গুলোকে কাজে লাগানো গেলে আমরা পঞ্চগড়কে একটি উন্নয়ন ও সমৃদ্ধির আদর্শ জেলা হিসেবে রূপান্তরিত করতে পারব।পঞ্চগড়ে থাকবেনা সন্ত্রাসীদের দৌরাত্ম, চরিত্র বিধ্বংসী অম্লীল কর্মকান্ড, মাদক সেবন-বিক্রি ও বিপণন, মাস্তানী, দখলদারিত্ব আর চাঁদাবাজি। উন্নত চিকিৎসাব্যবস্থা এবং উচ্চশিক্ষা গ্রহণের সুবিধামন্ডিত পঞ্চগড় হবে বসবাসযোগ্য,ভয়হীন,বৈষম্যমুক্ত,সবার জন্য কাজের সুযোগ সৃষ্টিকারি।সেই প্রত্যাশাকে পঞ্চগড়বাসির উদ্দেশ্যে তুলে ধরতেই আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী,পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা চিনিকল মাঠে অনুষ্ঠিত হবে।
জনসভায় সংগঠনের সর্বস্তরের জনশক্তি সকল ভালোবাসার জনগনকে দল-মত নির্বিশেষে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার আয়োজিত জনসভায় অতিথি থাকার কথা রয়েছে, সংগঠনের অন্যতম কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দীন ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার, জেলা তারবিয়্যাত সেক্রেটারি শহীদ আল ইসলাম,জেলা ছাত্রশিবিরে সেক্রেটারি রাশেদ ইসলাম,জামায়াতের শহর সেক্রেটারি নাসির উদ্দীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ