ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:১৫

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধ মূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজ, এইচ এম আরিফ কলেজ, হাতিমারা স্কুল এন্ড কলেজ এবং কুদ্দুস নগর স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে থেকে শুরু হয়ে
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ হয়ে পুনরায় বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে  এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসময় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের স্বীকার না হন,সেই দাবি জানান।
তারা বলেন, অভ্যুত্থানের সময় যে নারীরা সামনে শাড়ি থেকে ভূমিকা রেখেছেন তারা আজ ঘরে বাইরে নিরাপদ বোধ করে না। সারা দেশে একের পর এক ধর্ষণ,নারী নির্যাতন ও শিশু ধর্ষণের মতো ঘটনা ঘঠেছে হরহামেশাই। কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে।  

বিক্ষোভ সমাবেশে এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দড়ি লাগলে দড়িনে ধর্ষককে ফাঁসিদে। তোমার আমার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। 

এমএসএম / এমএসএম

খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

চকরিয়ার ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

যৌতুকের দাবিতে নির্যাতনে তরুণীর মৃত্যু: স্বামীর বিচারের দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন

বড়লেখায় ভূয়া সিআইডি প্রতারক ও চাঞ্চল্যকর জোড়া খুনের আসামী গ্রেফতার

পটিয়া প্রেস ক্লাবে ঢুকে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা

চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগ: মামলা দায়ের, প্রধান আসামি গ্রেপ্তার

রাস্তা নির্মাণের নামে ব্যক্তিমালিকানাধীন পাহাড় কেটে দখলের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে আবেদন

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

রায়গঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কেশবপুরে সরকারি খাল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ