সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০টি রিসোর্ট ও ১৪টি দোকান পুড়ে ছাই
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে, ফলে একের পর এক রিসোর্ট, কটেজ ও দোকানপাট আগুনে ভস্মীভূত হয়ে যায়।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, আগুনে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ মোট ১০টি রিসোর্ট ও কটেজ এবং ১৪টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদ পেয়ে দিঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেকের পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা