কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা
গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তালিমুল উম্মাহ মাদ্রাসার বিজয়ী চার হাফেজ ছাত্রদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী জেল খানা রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে একটি আনন্দ র্যালী বের করা হয়।
তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন,চলতি বছরে ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেলে আল কদর হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আশরাফ হোসাইন। একই সাথে চতুর্থ স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আবু তালেব এবং ৬ষ্ট স্থান অর্জন করে হাফেজ মাহবুবুর রহমান।
গত ২২ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আর রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে (নগদ ১০ হাজার টাকা) হাফেজ সোয়াদ আহম্মদ।
এছাড়াও গত ২৩ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন এবং পঞ্চম স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ মাহবুবুর রহমান। গত বছর ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী একটি অভিজাত হোটেলে শিরা হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে ১৮ তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন।
তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, আমাদের মাদ্রাসার এই সাফল্য যেন আমরা আগামীতেও ধরে রাখতে পারি। এসময় তিনি মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্রদের জন্য দোয়া প্রার্থনা করেন।
গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তালিমুল উম্মাহ মাদ্রাসার বিজয়ী চার হাফেজ ছাত্রদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী জেল খানা রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে একটি আনন্দ র্যালী বের করা হয়।
তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন,চলতি বছরে ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেলে আল কদর হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আশরাফ হোসাইন। একই সাথে চতুর্থ স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আবু তালেব এবং ৬ষ্ট স্থান অর্জন করে হাফেজ মাহবুবুর রহমান।
গত ২২ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আর রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে (নগদ ১০ হাজার টাকা) হাফেজ সোয়াদ আহম্মদ।
এছাড়াও গত ২৩ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন এবং পঞ্চম স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ মাহবুবুর রহমান। গত বছর ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী একটি অভিজাত হোটেলে শিরা হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে ১৮ তম স্থান অর্জন করে
হাফেজ আশরাফ হোসাইন।
তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, আমাদের মাদ্রাসার এই সাফল্য যেন আমরা আগামীতেও ধরে রাখতে পারি। এসময় তিনি মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্রদের জন্য দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত