আইকনিক সেলিব্রেশন নাইট এন্ড অ্যাওয়ার্ডস ২০২৪-এর অষ্টম সিজনে শারমিন আক্তার ম্যাক আপ আর্টিস্ট পুরস্কার জিতেছেন
আইকোনিক সেলিব্রেশন নাইট এন্ড এওয়ার্ডস এর অষ্টম সিজনে ম্যাক আপ আর্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন শারমিন আক্তার। ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রাওয়া স্কাই লাইন, রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ পুরস্কার অনুষ্ঠানটি ডিজিটাল মিডিয়ার অন্যতম সেরা ব্যক্তিত্বদের সম্মানিত করার জন্য আয়োজিত হয়।
শারমিন আক্তার, যিনি তার ডিজিটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাক আপ আর্টিস্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, এই পুরস্কারের জন্য মনোনীত হন। জানা যায় গত প্রায় ৮ বছর ধরে ফেসবুকে ম্যাকআপ ভেনিটি বাই বৃষ্টি পেজের মাধ্যমে অনলাইনেও অনেক ম্যাকআপ টিউটোরিয়াল দিয়ে শিখিয়ে জাচ্ছেন শারমিন। আন্তর্জাতিকভাবে সার্টিফাইড বিভিন্ন ম্যাক আপ কোর্স সম্পন্ন করা শারমিন এখন বাংলাদেশে তার অভিজ্ঞতা শেয়ার করে নতুন প্রজন্মের মেকআপ আর্টিস্টদের প্রশিক্ষণ প্রদান করছেন। সংযুক্ত আরব আমিরাত এর দুবাই থেকে ওয়ার্ল্ড ইউনিয়ন একাডেমী অফ দ্যা কসমোটোলজি সার্টিফাইড কোর্স ও করেছে শারমিন আক্তার।
এদিকে ‘আইকনিক সেলিব্রেশন নাইট’ ও ‘অ্যাওয়ার্ডস সিজন-৮’-এ বিভিন্ন প্রতিভাবান তারকা ও শিল্পী তাদের অসাধারণ কাজের জন্য পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেতা নীরব হোসাইন, সুমিত সেনগুপ্ত, ইয়াশ রোহান এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ,তানজিন তিশা ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রবিন রাফান ।
শারমিন ম্যাক আপ আর্ট এবং সৃজনশীল কাজের মাধ্যমে তিনি দেশের তরুণীদের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। তার পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই পুরস্কার আমার কাজের প্রতি অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিলো এবং আমি ভবিষ্যতেও ম্যাক আপ শিল্পে আরও উন্নতি করতে চাই।"
অ্যাওয়ার্ডটি লাভের পর শারমিন আক্তার তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "এটা শুধুমাত্র আমার একার সাফল্য নয়, এটি আমার সকল প্রশিক্ষণার্থী ও সমর্থকদেরও সাফল্য। এই স্বীকৃতি তার কাজের প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এবং তিনি বাংলাদেশের ম্যাক আপ শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন
এমএসএম / এমএসএম
সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?
‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’
আইনি বিপাকে নুসরাত জাহান
‘নকল গোঁফ ব্যবহার ছাড়া উপায় ছিল না’
কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ
হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন
কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা
যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল
প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল?
ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!